Main Menu

সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপন উদ্বোধন

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয়।

রোববার (২৭ জুন) বিকালে নগরীর মধুশহীদ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

Manual7 Ad Code

সভায় বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপ্রতি শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে দেশকে সবুজ বৃক্ষরুপান্তর করতে হবে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এ বৃক্ষরোপন নগরীর ২৭টি ওয়ার্ডে বৃক্ষচারা লাগানো হবে। এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে বৃক্ষরোপন কর্মসূচীর পালন করার আহ্বান জানান।

Manual6 Ad Code

সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এমদাদ আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুর কবির শাহীন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাশুক, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মাহবুর চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, সহ তথ্য বিষয়ক সম্পাদক আমিনুর রহমান খোকন, সহ আইন বিষয়ক এডভোকেট আবুল ফাততাহ তুহেল, সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মির্জা সম্রাট হোসেন, মহানগর যুবদল নেতা মলয় লাল ধর, শামীম আহমদ, সাঈদ আহমদ চৌধুরী, সিলেট মহানগর কৃষকদলের যুগ্ম সম্পাদক এম. এ লাহিন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি হেলিম খান মাসুদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক আহমদ, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পদক পারভেজ আহমদ, সহ দপ্তর সম্পাদক রাহেল আহমদ, সদস্য ইয়াদ বক্স, সৈয়দ হাসান, ফাহাদ আহমদ কমুল, খুরশেদ গাজী, লিটন তালুকদার প্রমুখ।

 

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code