Main Menu

সিলেটে ছাত্রনেতা জিলুর ৭ম মৃত্যু বার্ষিকীকে দোয়া মাহফিল

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ইলিয়াছ মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম-আহবায়ক শহীদ জিল্লুল হক জিলুর ৭ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শহীদ জিল্লুল হক জিলু স্মৃতি পরিষদের উদ্যোগে রোববার (২৭ জুন) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে শিরণী বিতরণ করা হয়।

Manual2 Ad Code

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান মজলুম জননেতা তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা, নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, শহীদ জিল্লুল হক জিলুর বড় ভাই ও শহীদ জিল্লুল হক জিলু স্মৃতি পরিষদের সভাপতি স্বেচ্ছাসেবকদল নেতা আহমেদ আহসান মাহবুব, স্বেচ্ছাসেবক দল নেতা দেলওয়ার হোসেন চৌধুরী, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুক আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ছালেক আহমদ, সুজন মিয়া, রিপন চৌধুরী, আজিজ খান সজিব, রাসেল আহমদ খান, ফারুক আহমদ খান, বাইনুদ্দিন, ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, জেলা ছাত্রদলের সহ সভাপতি এডভোকেট রাজ্জাক খান রাজ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইয়াজিন হোসেন জয়, সহ সাংগঠনিক সম্পাদক এসএম তাফহীম, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ল’ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পাবেল আহমদ, মহানগর ছাত্রদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রাহাত আলম শুভন, ৯নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব নাজমুল ইসলাম আখল, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, মনির মিয়া, রাসেল আহমদ জীবন, এনাম আহমদ রাজ, সালমান আহমদ, তারেক মনোয়ার, জাবেদ, আব্দুল মমিন, মিন্টু আহমদ, সামছু, জাবদে আহমদ, ইব্রাহিম আহমদ, আনোয়ার হোসেন হৃদয়, মুহিবুর রহমান, কামরুল আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code