মাদানি সিটিতে প্লট দখল ও জালিয়াতি করছেন হীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কাস্টঘর চালিবন্দর এলাকার মাদানি সিটিতে গায়ের জোরে কয়েকটি প্লট দখলসহ নানা জালিয়াতির অভিযোগ উঠেছে দক্ষিণ সুরমার জৈনপুর নিবাসী, প্রবাসী গোলাম কিবরিয়া হীরার বিরুদ্ধে।
রোববার (২৭ জুন) দুপুর দেড়টায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নগরের চালিবন্দরস্থ মাদানি সিটি সোসাইটির সভাপতি হাবিবুর রহমান মজলাই। তিনি মাদানি সিটির ভূমি রক্ষা ও তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানী বন্ধের দাবি জানান।
লিখিত বক্তব্যে মজলাই উল্লেখ করেন তিনি গত সিচি নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। একজন ব্যবসায়ী ও সামাজিকভাবে তার সুনাম রয়েছে। ২৩ জুন তার বিরুদ্ধে গোলাম কিবরিয়া হীরা জালিয়াতিসহ বিভিন্ন বিষয়ে যেসব অভিযোগ করেন তা মিথ্যা দাবি করে হাবিবুর রহমান মজলাই জানান, হীরা নিরীহ ও অসহায় মানুষের জায়গা দখল করে আছেন। কাষ্টঘরের সুবোধ শ্যামকে নি:সন্তান দেখিয়ে কোটি টাকার সম্পদ আত্মসাত করেছেন। এ নিয়ে ২০১২ সালে তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। দক্ষিণ সুরমার জৈনপুরের মহালক্ষীবাড়ির দেবোত্তার সম্পদ ও শুক্লা চক্রবর্তীদের ভিটেমাটিও তিনি আত্মাৎ করেছেন। তার বিরুদ্ধে ২০১৯ সালে আদালতে মামলাও হয়।
সংবাদ সম্মেলনে মজলাই জানান, গোলাম কিবরিয়া হীরা ২০০১ সালে আব্দুল মছব্বিরের কাছ থেকে মাদানি সিটিতে জায়গা ক্রয়ের কথা বলেছেন। অথচ মছব্বির যুগ্ম জেলা জজ আদালতে হীরার বিরুদ্ধে মামলা করেছেন। প্রকৃত পক্ষে হীরাই একজন জালিয়াত। কিন্তু তিনি ঢালাওভাবে মাদানি সিটির সাথে সংশ্লিষ্ট মনিন্দ্র রঞ্জন দে, অ্যাডভোকেট মহানন্দ পাল, সুকেশ দাস ও আবু সাইদ অভির বিরুদ্ধে অপপ্রচার করেন। দীর্ঘদিন ধরে হীরা ও তার সহযোগিরা ভূমি জালিয়াতি ও উচ্চ আদালতে নির্দেশ অমান্য করে আসছেন। হাবিবুর রহমান মজলাই মাদানি সিটি রক্ষা ও তাদের উপর দায়ের করা মামলা থেকে মুক্তি পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মাদানি সিটির অংশিদার মনিন্দ্র রঞ্জন দে, আবু সাঈদ অভি ও সুকেশ দাশ প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed