শ্রীমঙ্গলের সীমান্ত এলাকা থেকে ভারতীয় নারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ভারতীয় এক নারীকে আটক করেছে বিজিবি। এই নারীকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৪ জুন) রাত ১টায় উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের সীমান্ত এলাকার কুঞ্জবন এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৪৩/১০ থেকে ওই নারীকে আটক করে বিজিবি।
আটক নারীর নাম সমজা বিবি (৩১)। তিনি ভারতের ধলাইপিন জেলার কমলপুর থানার গঙ্গানগর এলাকার আব্দুস সালামের স্ত্রী বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির জানান, বিজিবি তাদের কাছে হস্তান্তর করেছে এবং আটক নারীর বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে। অনুপ্রবেশের কারণ জিজ্ঞাসাবাদে জানা যাবে।
Related News
মৌলভীবাজারে যুবলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুইRead More
শনিবার মৌলভীবাজারে যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় শনিবারRead More



Comments are Closed