সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ১১৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনায় একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।
সিলেট স্বাস্থ্য বিভাগের মঙ্গলবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় সুস্থ হয়েছেন আরও ৮৫ জন।
নতুন শনাক্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ২৪ জন, সিলেট জেলার ৫৯ জন, সুনামগঞ্জের ১০ জন ও হবিগঞ্জে ৯ জন। এ নিয়ে বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮০৮ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ ৮৫ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২২ হাজার ২৬৯ জন। হাসপাতালে ২৪ ঘন্টায় ভর্তি হওয়াদের মধ্কেযে কেবল ৯ জনই সিলেট জেলায় ভর্তি হয়েছে।
সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৪৯ জন। এর মধ্যে সিলেটে ২২৫ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে রয়েছেন ২১ জন।
করোনায় সবমিলিয়ে মারা যাওয়া ৪৩৪ জনের মধ্যে সিলেটে ৩৫৫ জন, সুনামগঞ্জ ৩০ জন, মৌলভীবাজারে ৩১ জন এবং হবিগঞ্জে ১৮ জন মারা গেছেন।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed