মাগুরছড়া ট্রাজেডির ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় সম্পদ রক্ষা ও মাগুরছড়া গ্যাস বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে ১৪ জুন সোমবার দুপুরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়ার গ্যাসকুপের সম্মুখে স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবাদী সংগঠন পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আধ ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিলেট বিভাগীয় কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মইনুল ইসলাম চেšধুরী, সাধারণ সম্পাদক মোনায়েম খান প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, মার্কিন কো¤পানী অক্সিডেন্টালের খামখেয়ালিপনার কারণে ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে মাগুরছড়া গ্যাসক‚পে গ্যাস বিস্ফোরিত হয়। তখন আগুনে পুড়ে গ্যাস, চা বাগান, বনাঞ্চল, রেলপথ, সড়কপথসহ আশপাশের ঘড় বাড়ী। মারাত্বক ক্ষতি হয় পরিবেশের। কিন্তু আজো ক্ষতিপুরন আদায় করা সম্ভব হয়নি। অবিলম্বে আন্তর্জাতিক আদালতে মামলা করে ক্ষতিপুরন আদায় করতে সরকারকে উদ্যোগ নেয়ার আহবান জানানো হয় মানববন্ধন থেকে।
বক্তারা আরো বলেন, কমলগঞ্জের মাগুরছড়া গ্যাস কূপে বিষ্ফোরণের ২৪ বছর পূর্তিতেও এখনও বন পরিবেশ প্রকৃতির কোন ক্ষতিপূরণ দেয়নি মার্কিন বহুজাতিক তেল গ্যাস কোম্পানী অক্সিডেন্টাল, ইউনিকল বা শেভরন। বন পরিবেশ, জীব বৈচিত্র্য, রেলপথ ও সড়ক পথের ক্ষতি পূরণে আজ পর্যন্ত কোন সুরাহা হয়নি।
Related News
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More



Comments are Closed