কমলগঞ্জে শিশু অধিকার বাস্তবায়ন বিষয়ক সংলাপ অধিবেশন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়। রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আর. ডবিøউ. ডি. ও) এর আয়োজনে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সোমবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা সংলগ্ন জেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে আর. ডবিøউ. ডি. ও এর মুভ্স প্রকল্পের আওতায় কমলগঞ্জ পৌর এলাকার তিলকপুর গ্রামের ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স-এনসিটিএফ কমিটির স্থানীয় পর্যায় সরকারি বেসকারি দায়িত্ব বাহকদের সাথে শিশু সংলাপ অধিবেশন অনুষ্ঠিত হয়।
আর ডবিøউ ডিও এর নিবার্হী পরিচালক জনাব সমীতা বেগম মীরার সভাপতিত্বে সংলাপে অংশ নেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, মৌলভীবাজার এর উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, মেডিক্যাল অফিসার ডা: নিশিতা সিন্হা, উপজেলা পরিবার পরিকল্পনার অফিসার রঞ্জন দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাশ. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, লেখক-গবেষক আহমেদ সিরাজ, অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব, ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ, শব্দকর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি প্রতাপ শব্দকর, সাধারণ সম্পাদক উপেন্দ্র শব্দকর, আর ডবিøউ ডিও এর প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ, জাহিদুল ইসলাম রশিদ, এডমিন এন্ড একাউন্টস অফিসার মহসিন রেজা এবং তিলকপুর শব্দকর সম্পদায়ের ব্যক্তিবর্গ, স্থানীয় এনজিও, শিক্ষকবৃন্দ।
স্থানীয় পর্যায়ে শিশুদের মতবিনিময় সংলাপে শিশুরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বেকারত্বের কথা উত্থাপপন করা হয়। স্থানীয় সরকারি ব্যক্তিবর্গ তা দেখবেন এবং যতদ্রæত সম্ভব তা সমাধানের চেষ্টা করবেন বলে শিশুদের সাথে মতপ্রকাশ করেন। উক্ত শিশু সংলাপে অংশগ্রহনকারী শিশুরা হলেন, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোস এর কার্যনিবাহী সদস্য সুবর্ণা, সুমি, সুইতা, প্রানেশ, নিশি, সৌরভ, জুতিকা, বিপুল, বিকাশ, মনি, প্রমি, রুপাই, পল্লব এবং উপজেলা এনসিটিএফ ভলান্টিয়ার জয়ন্ত কর প্রমুখ।
Related News
রাজনগরে বন্যার্তদের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহছানুল মাহবুবRead More
কমলগঞ্জে ধলাই নদীতে ডুবে নিখোঁজ ১
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে গরুর ঘাস কেটে সাঁতরে নদী পার হওয়ারRead More



Comments are Closed