শাহজালালের (রঃ) লাকড়ি তোড়া উৎসব সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গতবারের ন্যায় এবারও স্বল্প পরিসরে হযরত শাহজালাল (রঃ) ওরসের আগে লাকড়ি তোড়া উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (৮ জুন) লাকড়ি তোড়া উৎসব পালন উপলক্ষে লাক্কাতুড়া বাগানে ছুটে গিয়েছিলেন স্বল্প সংখ্যক ভক্ত অনুরাগী।
হযরত শাহজালাল (র.) মাজার শরীফের সামুন মাহমুদ খান জানান, এবার হযরত শাহজালাল (রহঃ) এর দরগাহে ৭০২ তম বার্ষিক ওরস উপলক্ষে লৌকিক উৎসব ‘লাকড়ি তোড়া’ অনুষ্ঠিত হয়েছে। তবে এবারের ওরসও করোনা পরিস্থিতির কারণে নিরুৎসাহিত করা হয়েছে। এ ব্যাপারে আগামি শনিবার (১২ জুন) সাংবাদিকদের নিয়ে একটি মতবিনিময় সভার মাধ্যমে লিখিত আকারে জানানো হবে।
৩৬০ আউলিয়ার পরিষদের সভাপতি মকন মিয়া জানান, করোনার কারণে আমরা এবার লাকড়ি তোড়া উৎসব সংক্ষিপ্ত আকারে দোয়া ও মিলাদের মাধ্যমে পালন করেছি। সামাজিক দূরত্বের কথা বিবেচনায় আমরা ভক্তদের দাওয়াত দেইনি। তিনি মিলাদ মাহফিল ও মোনাজাত শেষে লাকড়ি তোড়া উৎসবের সূচনা হয় বলে জানান।
উল্লেখ্য, প্রতি বছর ২৬ শাওয়াল ‘লাকড়ি তোড়া’ উৎসব পালন করে আসছেন ভক্ত-অনুরাগীরা। হযরত শাহজালালের (রঃ) জীবদ্দশায় এভাবে লাকড়ি সংগ্রহ করে রান্না করা হতো। সে ঐতিহ্য রক্ষা করে ওরসের তিন সপ্তাহ আগে লাকড়ি তোড়া উৎসব সম্পন্ন হয়ে আসছে। সংগ্রহ করে লাকড়ি নির্দিষ্ট স্থানে জমা করে রাখা হয়। আর এসব লাকড়ি ওরসের শিরনি রান্নায় ব্যবহার করা হয়।
Related News
সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় স্বামীকে হত্যা, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনীতে স্ত্রীর ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায়Read More
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More



Comments are Closed