হবিগঞ্জ থেকে অপহৃত কিশোরী না.গঞ্জে উদ্ধার, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ জেলার বানিয়াচং থেকে এক কিশোরীকে অপহরণ করে নারায়নগঞ্জে নিয়ে যায় একটি অপহরনকারী চত্র। তবে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯ এর তৎপরতায় শেষ পর্যন্ত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অপহরণকারী চক্রের নারী সদস্য তন্নীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৯ এর মিডিয়া শাখা জানায়, বানিয়াচং উপজেলার ত্রিকরমহল্লা গ্রামের রিতু আক্তার (১৩) নামের কিশোরীকে তন্নী অপহরণ করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রিতু আক্তারের পিতা বাদি হয়ে সোমবার (৭ জুন) বানিয়াচং থানায় মামলা (নং-১০) দায়ের করেন।
মামলা দায়েরের পর মেজর সৌরভ মো. অসীম শাতিল ও সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ২৮৬ নং উত্তর মাসাবোর মো. আমিনুল ইসলাম ভূইয়ার বাড়ি থেকে অপহরণকারী তন্নীকে গ্রেফতার ও ভিকটিম রিতুকে উদ্ধার করে।
তন্নী বানিয়াচং উপজেলার মিয়াখানী গ্রামের শামীম মিয়ার স্ত্রী। গ্রেফতার তন্নীকে বানিয়াচং থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed