Main Menu

সিলেটে যে মসজিদে যখন ঈদের জামাত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ সারাদেশে আগামিকাল শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে। মুসলমানদের প্রথম বৃহত্তম ধর্মীয় উৎসবের জন্য এখন শুধু বৃহস্পতিবার রাত পোহানোর অপেক্ষা।

এবারও মহামারী করোনা পরিস্থিতির কারণে সিলেটের কোনো ঈদগাহে ঈদের নামাজ আদায় করা হবে না। জামাত অনুষ্ঠিত হবে প্রতিটি মসজিদে, স্বাস্থ্যবিধি মেনে। মুসল্লি বেশি হলে অনুষ্ঠিত হবে একাধিক জামাত।

জানা যায়, সিলেটে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে। এখানে সকাল সাড়ে ৮টায় একটি জামাতই অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ।

সিলেট নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯ টায়।

কালেক্টরেট জামে মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ৭টায় একটি, ৮টায় একটি, ৯টায় একটি ও সর্বশেষ সকাল ১০টায় একটি। এক ঘণ্টা পর পর ওই জামাতগুলো অনুষ্ঠিত হবে। কালেক্টরেট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মুহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সাড়ে ৮টায় একটিই ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদটির ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

নগরীর কুমারপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৮টায় ইদের দুটি জামাত অনুষ্টিত হবে।

এছাড়া সিলেট মহানগরীর প্রতিটি মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে।

Share





Related News

Comments are Closed