সিলেটে শ্বশুড় বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে খুন, স্বামী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শ্বশুড় বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। এঘটনার কয়েক ঘন্টা পর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে এ খুনের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল কোম্পানীগঞ্জের খাইগাইল গ্রাম থেকে স্বামী সিদ্দিক আহমদকে গ্রেফতার করে।
সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর পূর্বে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি (হাওর) গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে আলিমা বেগমকে বিয়ে করে বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শ গ্রামের মনসব আলীর ছেলে সিদ্দিক আহমদ। বিয়ের পর তাদের সাংসারিক জীবন সুখেই চলে। আলিমা-সিদ্দিক দম্পত্তির ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। গত ২/৩ দিন ধরে সিদ্দিক ও তার স্ত্রী আলিমা বেগম তোয়াকুল ইউনিয়নের বীরকুলি হাওর অর্থাৎ আলিমা বেগমের পিতার বাড়ি অবস্থান করছিলেন।
পারিবারিক কলহের জেরে বুধবার (১২ মে) দিবাগত দেড়টার দিকে সিদ্দিক আহমদ তার স্ত্রী আলিমা বেগমকে ছোরা দিয়ে আঘাত করে হত্যা করে। এসময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান আকলিমা। ঘটনার পর পরই পালিয়ে যায় সিদ্দিক আহমদ। খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
পুলিশ সূত্র জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তোয়াকুল ইউনিয়নের বীরকুলি হাওরে বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শ গ্রামের সিদ্দিক তার শশুড় বাড়ি বেড়াতে এসে স্ত্রী আলিমা বেগমকে খুন করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার একমাত্র রাস্তা নন্দীরগাঁও ইউনিয়নের মানাউরা ও নন্দীরগাঁও হওয়ায় নন্দীরগাঁও ইউনিয়নের বাসিন্দা ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিনকে অনুরোধ করা হলে মানাউরা ও নন্দীরগাঁও গ্রামের প্রতিটি মসজিদে সিদ্দিক পালিয়ে যাওয়ার সংবাদটি মাইকে ঘোষণা করা হয়। এরই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনীখাই ইউনিয়নের দরাকুল গ্রামের নুর মিয়া খবর পেয়ে লোকজন নিয়ে রাস্তায় বাহির হয়ে দেখতে পান একটি লোক দৌড়ে পালাচ্ছে। এসময় স্থানীয়রা সিদ্দিক মিয়াকে ধাওয়া করে ধরতে না পেরে পার্শ্ববর্তী খাগাইল গ্রামে খবর পৌঁছান। সিদ্দিক খাগাইল গ্রামে পৌঁছামাত্র ওই স্থানে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে স্থানীয়দের সহযোগীতায়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, বিয়ানীবাজার উপজেলার শেওলা আদর্শ গ্রামের সিদ্দিক নামের একজন যুবক স্ত্রী আলিমা বেগমকে নিয়ে তার শ্বশুর বাড়ি গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলি হাওর গ্রামে বেড়াতে আসে। পারিবারিক কলহের জেরে আলিমা বেগমকে ধারালো ছোরা দিয়ে আঘাত করলে গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হন। অপর দিকে সিদ্দিক পালিয়ে যায় পরে স্থানীয়দের সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনীখাই ইউনিয়নের খাগাইল গ্রাম থেকে সিদ্দিককে গ্রেফতার করা হয়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed