সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ বৃহস্পতিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এদিন ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয় সৌদি সরকার।
এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। খবর আরব নিউজের।
এদিকে ঈদুল ফিতরে দেশসহ বিশ্বের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
এদিন ঈদের নামাজ আদায়সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর উদযাপন করছেন মানুষ।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed