সুনামগঞ্জে বোরো বীজ ধান উৎপাদন প্রদর্শনী পরিদর্শন
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তজার্তিক ধান গবেষণা ইনস্টিটিউট’ ইরি, বাংলাদেশ এর সহযোগিতায় এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) এর মাধ্যমে বাস্তবায়িত ইরি-এগ্রি প্রকল্পের অধীনে আধুনিক প্রযুক্তিতে মান সম্মত বীজ ধান উৎপাদন ও বাজারজাত করনের লক্ষ্যে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ধনপুর ও শক্তিয়ারখোলা ইউনিয়নের লক্ষীরপাড় ও সিরাজপুর গ্র্রামে দুটি মহিলা দল গঠন করা হয়।
উক্ত দলের সদস্যদেরকে ইরি, বাংলাদেশ “মান সম্মত বীজ ধান উৎপাদন, মাড়াই, ঝাড়াই ও সংরক্ষন” ইত্যাদি বিষয়ে ইরি-এগ্রি প্রকল্পের মাধ্যমে ২দিনের প্রশিক্ষণ প্রদান করেন।
দলের সদস্যগণ ক্লাস্টার ভিত্তিক ৪(চার) হেক্টর জমিতে ৪(চার) জাতের (ব্রি ধান৭৪, ব্রি ধান৮৮ এবং ব্রি ধান৮১ ব্রি ধান৯২) ধান চাষ করেন।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ও বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা অবগত আছেন এবং নিয়মিত পরিদর্শন করেন।
এরই ধারাবাহিকতায় ২৮ এপ্রিল বুধবার বিকেল ৩টায় সুনামগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল মোন্নাফ, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোঃ নয়ন মিয়া ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মাদ শামছুল আলম বিধু উক্ত প্লট দুটি সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন (এফআইভিডিবি)’র প্রজেক্ট অফিসার মোঃ সাইফুল ইসলাম ও সৈয়দ রাকিব সহ এলাকার কৃষক বৃন্দ।
উপস্থিত কর্মকর্তাগণ এ ধরণের উদ্যোগ গ্রহনের জন্য ইরি’ বাংলাদেশ ও এফআইভিডিবি’র সকল কর্মকর্তা/কর্মচারীকে ধন্যবাদ জানান এবং ধন্যবাদ জানান কৃষক/কৃষণীদেরকে।
Related News
খাগড়াছড়ির বিখ্যাত আম্রপালি আম বাজারে উঠতে শুরু করেছে
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খাগড়াছড়ির বিখ্যাত ও সুস্বাদু আম্রপালি আম চলতি মৌসুমে বাজারেRead More
পঞ্চগড়ে কুমড়া চাষে ফল নেই শুধু গাছ, কৃষকের কোটি টাকা লোকসান
Manual5 Ad Code সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: বাম্পার ফলনের আশায় বুক বেঁধেছিলেন। দিন-রাতRead More



Comments are Closed