৩২৭ কোটি মানুষের পাসওয়ার্ড হ্যাক!
প্রযুক্তি ডেস্ক: ফাঁস হয়ে গেছে নেট দুনিয়ার কোটি কোটি গ্রাহকের তথ্য। বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে বড় সাইবার আক্রমণ হয়েছে। যার ফলে জিমেইল এবং হটমেইল মিলিয়ে প্রায় ৩২৭ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চলে গেছে হ্যাকারদের হাতে।
যেহেতু মেইলের সঙ্গে নেটফ্লিক্স ও বিটকয়েনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাকাউন্ট যুক্ত থাকে, তাই আশঙ্কা করা হচ্ছে, মেইলের পাসওয়ার্ড ব্যবহার করে সেই সমস্ত অ্যাকাউন্ট থেকেও তথ্য হাতানো হতে পারে। শুধু তাই নয়, ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে জিমেইলের অ্যাকাউন্ট যুক্ত থাকে। ফলে ওই ৩২৭ কোটি ব্যবহারকারীর বহু গোপন নথি চুরি যাওয়ার সম্ভাবনা প্রবল।
এর আগে ২০১৭ সালেও এই একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছিল। সেবার হাতিয়ে নেওয়া হয়েছিল প্রায় ১৪০ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য।
বিশেষজ্ঞদের বলছেন, হ্যাকারদের আক্রমণ থেকে বাঁচতে শীঘ্রই বদলে ফেলা উচিত পাসওয়ার্ড। বড়-ছোট অক্ষর, সিম্বল, নম্বরসহ আরও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: দ্য সান
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed