করোনা প্রতিরোধে অভিনব মাস্ক, আছে মাইক্রোফোনও
প্রযুক্তি ডেস্ক: গেমিং কোম্পানি রেজার তৈরি করেছে বিল্ট ইন মাইক্রো ফোনসহ একটি অত্যাধুনিক মাস্ক। যার উপরিভাগ স্বচ্ছ হওয়ায় মাস্কে ঢাকা থাকলেও দেখা যাবে পুরো চেহারা।
ফলে মাইক্রোফোনের পাশাপাশি ঠোঁট নাড়ানো দেখে সহজেই বোঝা যাবে কে কি বলছে। এতে থাকবে অ্যাক্টিভ ভেল্টিলেশন সুবিধাও। তবে মজার ব্যাপার হচ্ছে, এতে থাকবে লো লাইট মোড অর্থাৎ রাতের বেলা লাইট জ্বলবে মাস্কের মধ্যেই।
সিলিকন ফিটিং থাকায় মুখে বারবার হাত দেওয়া যাবে না। তবে এন৯৫ সমগোত্রীয় মাস্কটি এখনই বাজারে আসছে না। কেননা, প্রতিষ্ঠানটি ভেল্টিলেটরের স্থায়িত্ব ও ফিল্টার বদলানোর ব্যাপারে আরও গবেষণা করবে।
সাধারণ ব্যবহারকারীরা মাস্কটি কিনতে আগ্রহী হবে কিনা সেটাও খুব নিবিড়ভাবে যাচাই করবে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি অনলাইনে চলা ইলেকট্রনিক কনজিউমার শোতে (সিইএস) মাস্কটি প্রদর্শন করে গেমিং কোম্পানি রেজার।
সূত্র: বিবিসি।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed