Main Menu

কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, উড়ে গেছে ছাতা-চেয়ার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক টর্নেডো আঘাত হেনেছে। এ সময় সৈকতে পর্যটকদের বসার স্থান শতাধিক ছাতা-চেয়ার উড়ে তছনছ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু ছাতা-চেয়ার।

Manual7 Ad Code

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে টর্নেডো আঘাত হানে।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরের দিক থেকে ঘূর্ণায়মান বাতাস ধীরে ধীরে বালুচরের দিকে এগিয়ে আসে। কয়েক মুহূর্তের মধ্যেই সেটি সৈকতের একটি অংশে আঘাত হানে। পুরো ঘটনাটি তিন থেকে পাঁচ মিনিটের মতো স্থায়ী হলেও এর তীব্রতায় সৈকতে অবস্থান করা পর্যটকেরা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। তবে টর্নেডোর আঘাতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

Manual8 Ad Code

কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, সাগর থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগোতে থাকে টর্নেডো। পৌনে ৩টার দিকে এটি সৈকতে আঘাত হানে। টর্নেডোর আঘাতে সৈকতে থাকা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে গেছে।

স্থানীয়রা জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পর্যটকেরা আবার ধীরে ধীরে সৈকতে ফিরতে শুরু করেন।

Manual4 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code