৫৯ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় বিমান নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় ৫৯ জন যাত্রী নিয়ে শ্রীবিজয়া এয়ারের একটি বিমান নিখোঁজ হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) দেশটির রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছু সময় পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলে’র এ প্রতিবেদনে বলা হয়, বিমানটিতে ৫৯ জন যাত্রী ছিলেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি শনিবার রাজধানী জাকার্তা থেকে পশ্চিমাঞ্চলের প্রদেশ কালিমান্তানের পন্তিয়ানাকে যাচ্ছিল।
মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাবতি জানান, জাকার্তা থেকে বোর্নিও দ্বীপের পন্তিয়ানাকগামী শ্রীবিজয়া এয়ারের এসজেওয়াই১৮২ নম্বরের একটি বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিমানটির সঙ্গে স্থানীয় সময় দুপুর আড়াইটায় সবশেষ যোগাযোগ করা গিয়েছিল।
এদিকে শ্রীবিজয়া এয়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন, এখনও ফ্লাইট এসজে ১৮২ সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন তারা। এ বিষয়ে কোনও বিবৃতি দেয়ার সময় এখনও আসেনি বলেও তিনি জানান।
তবে ফ্লাইট ট্রাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এক টুইটে জানায়, জাকার্তা থেকে উড্ডয়নের চার মিনিট পর সেটি আকাশে ভূমি থেকে ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় অবস্থান করছিল। সেখানে এক মিনিটের কম সময় অবস্থানের পর হঠাৎ করেই সেটি রাডার থেকে হারিয়ে যায়।
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বিমানটি অনুসন্ধান ও উদ্ধারে প্রচেষ্টা চলছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed