জৈন্তাপুরে সন্ত্রাসী হামলায় ইউপি মেম্বারসহ আহত ৭
জৈন্তাপুর সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও জৈন্তা ১৭ পরগণার শালিসী ব্যক্তিত্ব গোলাম সুবাহানী ময়না মেম্বার সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। হামলায় তার ৩ মেয়েসহ আরো ৬জন আহত হয়েছেন।
আহতরা হলেন- ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের ছাত্রী উমামা খানম, লায়লা খানম, ফেরদৌস খানম, আব্দুল হালিম, আব্দুল কাদির বদরুল ও আব্দুল মুমিন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুল কাদির বদরুলের মাথায় ১৯টি সেলাই দেয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক। গোলাম সুবাহানী ময়না মেম্বারের মাথায় দায়ের কুপ দেয় সন্ত্রাসীরা। তার মাথায় ২৪টি সেলাই দেয়া হয়েছে। হামলায় সকলেই জখম হয়েছেন।
জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে ১৫/২০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুপচেং গ্রামে গোলাম সুবাহানী ময়না মেম্বারের বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে ময়না মেম্বারসহ ৭ জন আহত হন।
সূত্র জানায়, গোলাম সুবাহানী ময়না মেম্বারের বাড়ির পাশে একটি দোকানঘর নিয়ে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ৮ জানুয়ারী শুক্রবার জৈন্তাপুর মডেল থানায় আব্দুল হালিম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। যার নং ২০, তারিখ ০৮/০১/২০২১ইং। মামলার অভিযুক্তরা হলেন রুপচেং গ্রামের আব্দুল মজিদ, আব্দুল হান্নান, আব্দুস সালাম, আরমান আলী, ইনছান আলী, কালাই মিয়া, আব্দুর রউফ সহ ২০ জন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed