দিরাইয়ে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনায় করা মামলার প্রধান আসামি বাসচালক শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ জানুয়ারি) ভোর ৬টায় ঢাকা থেকে সুনামগঞ্জ আসার পর পুরাতন বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে চাঞ্চল্যকর ওই ধর্ষণচেষ্টার ঘটনায় মোট দুইজনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা বাহিনী।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, এখনো শহীদকে পুলিশের কাছে হস্তান্তর করেনি সিআইডি।
সুনামগঞ্জ জেলা সিআইডি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতের নাম শহীদ মিয়া। তিনি ওই বাসটির চালক। আজ শনিবার সকাল ৬টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৮ ডিসেম্বর সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ থেকে শহীদ মিয়ার সহকারী রশিদ আহমদকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এরআগে ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেপ্তার রশিদ আহমেদ দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ওই ছাত্রী সিলেট থেকে বাসে করে দিরাই আসছিলেন। সুজানগর এলাকায় অন্য যাত্রীরা নেমে গেলে চালক ও তার সহকারী ১৮ বছর বয়সী ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। নিজেকে রক্ষা করতে গিয়ে বাস থেকে লাফ দিয়ে আহত হন ওই তরুণী। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে পাঠায়। সেখান থেকে চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ২৬ ডিসেম্বর রাতে একটি মামলা করেন। মামলায় বাসচালক, চালকের সহকারীসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করা হয়।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed