সাপাহারে মহিলা কলেজের উদ্যোগে মাস্ক বিতরণ
মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার (২ জানুয়ারি) উপজেলা সদরের জিরো পয়েন্টে চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত সর্বসাধারণকে করোনভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা মুলক বিভিন্ন দিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
এসময় কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, অধ্যক্ষ আবু এরফান সহ সকল শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
« বামছাস’র স্কলারশীপ পরীক্ষার ফল প্রকাশ (Previous News)
(Next News) দিরাইয়ে চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার »
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed