সিলেটের দুই ল্যাবে ২৪ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বছরের প্রথম দিনে শুক্রবার (১ জানুয়ারি) সিলেটের দুই ল্যাবে ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৩ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে শুক্রবার নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সিলেট নগরীর ধোপাদিঘীর পাড় এলাকার বাসিন্দা।
এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১৪ জন, সুনামগঞ্জ জেলার ৪ জন, হবিগঞ্জ জেলার ৩ জন এবং মৌলভীবাজার জেলার ২ জন বাসিন্দা রয়েছেন বলেও জানান তিনি।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed