থার্টিফার্স্ট নাইটে দেশীয় চোলাই মদসহ ২ যুবক আটক
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে থার্টিফার্স্ট নাইটে ফুর্তির জন্য দেশীয় চোলাই মদসহ দুই যুবকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১শে ডিসেম্বর) রাত ১২ টার দিকে মালিপাড়া ফারুকের চায়ের দোকানের সামনে থেকে ১ লিটার দেশীয় চোলাই মদসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো ঠংপাড়া এলাকার মজিবর হাওলাদারের ছেলে নসু হাওলাদার (২৩) ও ছাতনপাড়া এলাকার আশ্রাব আলি খানের ছেলে ইমরান খান (২০)।
পুলিশ জানায়, উপজেলার লাউপাড়া থেকে ভাড়া মটরসাইকেলে করে বাংলা মদসহ দুই যুবক তালতলীর ঠংপাড়া এলাকায় যাবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম মালিপাড়া এলাকার ফারুকের চা এর দোকানের সামনে মটরসাইকেল গতিরোধ করে তল্লাশি করলে ৫০০ গ্রামের ২ বোতল দেশীয় চোলাই মদ পাওয়া যায়। এসময় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষনের অপরাধে চোলাই মদের বোতল সহ তাদের আটক করা হয়।
এদিকে আসামীদের সাথে কথা বলে জানা যায় থার্টিফার্স্ট নাইটে ফুর্তি করার জন্য দেশীয় চোলাই মদ ক্রয় করে নিয়ে যাওয়ার পথে তারা আটক হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, দেশীয় চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষনের অপরাধে মামলা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed