ইবি শিক্ষককে হত্যার হুমকি!
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পূর্ব শত্রুতার জের ধরে ১ জানুয়ারী শুক্রবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের আবাসিক এলাকায় ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এমএম নাসিমুজ্জামান তাকে এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আলতাফ হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ডায়েরি সূত্রে, শুক্রবার দুপুর ১২টার দিকে গাছ লাগানো নিয়ে বাকবিতন্ডা হয় ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এমএম নাসিমুজ্জামান ও আল-ফিকহ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনের। এক পর্যায়ে এমএম নাসিমুজ্জামান লাঠি নিয়ে তেড়ে যান আলতাফ হোসেনকে মারতে। এছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন সহকারী প্রক্টর নাসিমুজ্জামান। এছাড়াও নাসিমুজ্জামান ভবনের বিভিন্ন কাজে অন্যায়ভাবে সুবিধা নিতে না পারা এবং ভবনের পেছনে ফাঁকা জায়গায় বাগান করা নিয়ে অন্যায়ভাবে প্রাধান্য বিস্তার করতে না পারার ক্ষোভে বিভিন্নভাবে প্রতিশোধ নেয়ার চেষ্টা করে বলে সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে। এ বিষয়ে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি করেন সহকারী অধ্যাপক আলতাফ হোসেন। ইবি থানার সাধারণ ডায়েরি নং: ২৩।
এ বিষয়ে সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক এমএম নাসিমুজ্জামান বলেন, “ওনার সাথে আমার কোন পূর্ব শত্রুতা নেই। যে অভিযোগগুলো আছে আমি স্বজ্ঞানে বলছি এগুলো সব ভিত্তিহীন। ও হয়তো আমাকে ভুল বুঝেছে।”
ইবি থানার ওসি মোস্তাফিজ বলেন, “সহকারী অধ্যাপক আলতাফ হোসেন একটা সাধারণ ডায়েরি করেছেন। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করবো।”
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, “বিয়ষটি আমি জেনেছি। এ ধরনের ঘটনা এক বারেই কাম্য নয়। বিষয়টি নিয়ে আমরা উভয় শিক্ষকের সাথে কথা বলব।”
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed