Main Menu

সিলেট জেলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্বগ্রহণ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেছে সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত (২০২১-২০২২) কমিটি। জমকালো আয়োজনে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন ২০১৮-২০২০ সালের কমিটির দায়িত্বশীলরা। অনুষ্ঠানে টানা তিনবার জেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম শমিউল আলম, নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, নির্বাচন কমিশনার, সুশাসনের জন্য নাগরীক সিলেটের (সুজন) সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

২০১৮-২০২০ সালের কমিটির সভাপতি তাপস দাস পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলের সঞ্চালনায় বৃহস্পতিবার বেলা দেড়টায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের বিদায়ী সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির।

Manual2 Ad Code

বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি আল আজাদ, সদ্যসাবেক সভাপতি তাপস দাস পুরকায়েস্থ, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম শমিউল আলম, নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, নির্বাচন কমিশনার, ফারুক মাহমুদ চৌধুরী, নবনির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ইউএনবির সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, স্বদেশ প্রতিদিনের সিলেট ব্যুরো রেজওয়ান আহমদ, দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও দৈনিক উত্তরপূর্বের বার্তা সম্পাদক ফখরুল ইসলাম, সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহদী।

সদ্যসাবেক সভাপতি তাপস দাস পুরকায়েস্থ নবনির্বাচিত সভাপতির কাছে কমিটির পক্ষ থেকে দায়িত্ব হস্তান্তর করেন। সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছামির মাহমুদের কাছে ক্লাবের ফাইলপত্র বুঝিয়ে দেন। কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ মুন্না নবনির্বাচিত কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদের কাছে আর্থিক দায়িত্ব বুঝিয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২০১৮-২০২০ কমিটির সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. ওলিউর রহমান, দপ্তর সম্পাদক ইমরান আহমদ, নির্বাহী সদস্য নুরুল ইসলাম, সুব্রত দাস, শাহীন আহমদ।

উপস্থিত ছিলেন- দৈনিক একাত্তরের কথা’র রিপোর্টর আনন্দ সরকার, সিলেট বেতারের নিজস্ব প্রতিবেদক শফিকুর রহমান চৌধুরী, ক্লাব সদস্য রবি কিরণ সিংহ রাজেশ, সিলেট মিররের যুগ্ম বার্তা সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, এটিএন বাংলা ইউকে’র প্রতিনিধি মো. শফিকুল ইসলাম (শফি), দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রী মো. একরাম হোসেন, দৈনিক বর্তমান ব্যুরো প্রধান শাহজাহান সেলিম বুলবুল।

Manual3 Ad Code

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি সুটন সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য প্রযুক্তি সম্পাদক সুলতান আহমদ, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, দপ্তর সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন, নির্বাহী সদস্য, ইউসুফ আলী, মাহমুদ হাসান ও মিঠু দাস জয়।

Manual5 Ad Code

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আল আজাদ ক্লাবের অগ্রগতির স্বার্থে সার্বিক কাজে সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমরা চাই সিলেট জেলা প্রেসক্লাব হোক পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন তো হবেই পাশাপাশি এটি হবে গণমানুষের প্রতিষ্ঠান।

সদ্যসাবেক সভাপতি তাপস দাস পুরকায়েস্থ তাঁর বক্তব্যে বলেন, প্রয়াত আজিজ আহমদ সেলিম, মহি উদ্দিন শিরু, হারিছ মোহাম্মদ ও ইকবাল মনসুরের স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাবো। তিনি বলেন, আমি বিশ্বাস করি বর্তমান সভাপতি আমার শ্রদ্ধা ও অনুপ্রেরণার মানুষ আল আজাদের হাত ধরে সিলেট জেলা প্রেসক্লাব অনেক দূর এগিয়ে যাবে।

সদ্যসাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল বলেন, আপনাদের ভালোবাসার কাছে আমি চিরঋণী হয়ে গেলাম। আমি ক্লাবের সাধারণ সভায় থাকতে পারিনি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমি তখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। দীর্ঘ সাড়ে ৪ বছর ক্লাবের সাধারণ সম্পাদক হয়ে যেটি পেয়েছি, সেটি আপনাদের ভালোবাসা। আমি যখন মৃত্যুশয্যায় তখন এই ক্লাবের প্রত্যেক সদস্য আমার জন্য দোয়া করেছেন, মসজিদ-মাদ্রাসা, এতিমখানায় ক্লাব সদস্যরা নিজ উদ্যোগে দোয়া মাহফিল করিয়েছেন। আপনাদের দোয়ায় আজ আমি সুস্থ হয়ে ফিরেছি। কথা দিলাম প্রতিদান হিসেবে আপনাদের পাশে থাকব আমৃত্যু।

Manual7 Ad Code

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছামির মাহমুদ বলেন, নতুন নেতৃত্ব বিজয়ী হতে সবচেয়ে বেশি ভ‚মিকা রেখেছেন ক্লাবের ১১৪ জন সদস্য। তাদের সকলের সহযোগিতায় পেয়ে আমরা কৃতজ্ঞ। আপনাদের সাথে নিয়েই ক্লাবের অগ্রগতি গঠবে। অগ্রসর নেতৃত্ব প্রতিষ্ঠায় আমরা থাকব ঐক্যবদ্ধ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code