থার্টি ফার্স্ট নাইট নিয়ে এসএমপির নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১২টা ১টা মিনিটে বাজবে নতুন বছরের প্রথম ঘণ্টা। নতুন বছরকে স্বাগত জানাতে সবার মাঝেই থাকবে কম-বেশি প্রস্তুতি। তবে এবারে বিশ্বজুড়ে তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাস বদলে দিয়েছে পরিস্থিতি। করোনার কারণে সিলেটেও পুলিশ দিয়েছে বিশেষ নির্দেশনা।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও করোনা মহামারির কারণে থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে বিশেষ নির্দেশনা দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নির্দেশনা অনুযায়ী, উন্মুক্ত স্থানে কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনুষ্ঠান করতে হবে। এছাড়া পটকাবাজি, আতশবাজি, বেপরোয়া গাড়ি, মোটরসাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের সংবাদ মাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত বলেন।
তিনি জানান, সিলেট মহানগরীর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্যে স্থানে কোনও ধরনের জমায়েত, সমাবেশ বা উৎসব করা যাবে না।
উন্মুক্ত স্থানে নববর্ষ উদযাপন উপলক্ষে কোনও ধরনের অনুষ্ঠান করা বা সমবেত হওয়া যাবে না বা নাচ, গান ও কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।
কোথাও কোনও ধরনের আতশবাজি বা পটকা ফোটানো যাবে না।
নির্দেশনার পরিপন্থী কেউ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।
অপরদিকে, ইংরেজি বছরের প্রথম প্রহরকে (থার্টি ফার্স্ট নাইট) কেন্দ্র করে সিলেট মহানগরীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে এসএমপি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শহরময় পুলিশের অতিরিক্ত টহল হচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে পুলিশ সকল ব্যবস্থা নিয়ে রেখেছে বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের।
Related News
সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িকRead More
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More



Comments are Closed