বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ১৮ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৮ লাখ ৪ হাজার। আর এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৮ কোটি ২৬ লাখ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ৯২৪ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮ লাখ ৪ হাজার ১৩৮ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ৬৬ লাখ ৮৪ হাজার ৫৩ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫০২ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৩১২ জনের।
যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬ লাখ ১৯ হাজার ২০০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮৭৫ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লাখ ৪৪ হাজার ৮৫২ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৩৯ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১৩ হাজার ৯৩৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৮৭ জনের।
ইউরোপের দেশ ইতালি মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান অষ্টম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৮৩ হাজার ৬৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৬০৪ জনের।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ১২ হাজার ৪৯৬ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন সাত হাজার ৫৩১ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৫৬ হাজার ৭০ জন।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed