Main Menu

৬৪ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ৬৪টি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ নাম ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বুড়য়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

মনোনয়ন পেলেন যারা
সভায় ৬৪টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

রংপুর বিভাগের চারটি পৌরসভা
দিনাজপুরের হাকিমপুর পৌরসভায় এন এ এম জামিল হোসেন চলন্ত, নীলফামারীর জলঢাকায় মো. মোহসীন, কুড়িগ্রামের উলিপুরে মো. মামুন সরকার ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় খন্দকার মো. জাহাঙ্গীর আলম।

রাজশাহী বিভাগে ১২টি
বগুড়ার ধুনট পৌরসভায় টি আই এম নুরুন্নবী, বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় তৌহিদুর রহমান মানিক, গাবতলীতে মো. মোমিনুল হক শিলু, কাহালুতে মো. হেলাল উদ্দিন কবিরাজ, নন্দীগ্রামে মো. আনিছুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌরসভায় মো. গোলাম রাব্বানী বিশ্বাস, নওগাঁ জেলার ধামইরহাটে মো. আমিনুর রহমান, নওগাঁয় নির্মল কৃষ্ণ সাহা, রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভায় মো. আমির হোসেন (আমিন), মোহনপুরের কেশরহাট পৌরসভায় মো. শহিদুজ্জামান, নাটোর সিংড়ায় মো. জান্নাতুল ফেরদৌস ও পাবনা জেলার পাবনা পৌরসভায় আলী মুর্তজা বিশ্বাস।

খুলনা বিভাগে নয়টি
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা পৌরসভায় মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ হরিণাকুণ্ডু পৌরসভায় মো. ফারুক হোসেন, কোটচাঁদপুরে মো. শাহাজান আলী, যশোরের মনিরামপুরে কাজী মাহমুদুল হাসান, নড়াইল পৌরসভায় আঞ্জুমান আরা, কালিয়ায় মো. ওয়াহিদুজ্জামান (হীরা), বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় এস এম মনিরুল হক, খুলনার পাইকগাছায় সেলিম জাহাঙ্গীর, সাতক্ষীরার কলারোয়ায় মো. মনিরুজ্জামান।

Manual1 Ad Code

বরিশাল বিভাগে আটটি
বরগুনা পৌরসভায় মো. কামরুল আহসান (মহারাজ), একই জেলার পাথরঘাটায় মো. আনোয়ার হোসেন আকন, ভোলার বোরহানউদ্দিনে মো. রফিকুল ইসলাম, দৌলতখানে মো. জাকির হোসেন, বরিশালের গৌরনদীতে মো. হারিছুর রহমান, মেহেন্দিগঞ্জ পৌরসভায় কামাল উদ্দিন খান, ঝালকাঠির নলছিটিতে আ. ওয়াহেদ খাঁন ও পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠীতে মো. গোলাম কবির।

ঢাকা বিভাগে ১২টি
টাঙ্গাইল পৌরসভায় এস. এম সিরাজুল হক, মির্জাপুরে সালমা আক্তার, ভূঞাপুরে মো. মাসুদুল হক মাসুদ, সখিপুরে আবু হানিফ আজাদ, মধুপুরে মো. সিদ্দিক হোসেন খান, কিশোরগঞ্জ কটিয়াদীতে মো. শওকত উসমান, মুন্সিগঞ্জ পৌরসভায় মোহাম্মদ ফয়সাল, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ তোজাম্মেল হক টুটুল, রাজবাড়ীর পাংশায় মো. ওয়াজেদ আলী, শরীয়তপুরের নড়িয়ায় মো. আবুল কালাম আজাদ, ভেদরগঞ্জ পৌরসভায় আবদুল মান্নান হাওলাদার ও জাজিরায় অধ্যাপক আবদুল হক কবিরাজ।

Manual3 Ad Code

ময়মনসিংহ বিভাগে আটটি
জামালপুর সরিষাবাড়ীতে মো. মনির উদ্দিন, শেরপুরের নকলায় মো. হাফিজুর রহমান, নালিতাবাড়ীতে মো. আবু বক্কর সিদ্দিক, ময়মনসিংহের ভালকুায় এ. কে. এম. মেজবাহ্ উদ্দিন, ত্রিশালে মো. নবী নেওয়াজ সরকার, গৌরীপুরে মো. শফিকুল ইসলাম হবি, ঈশ্বরগঞ্জ পৌরসভায় মো. হাবিবুর রহমান ও নেত্রকোনা দূর্গাপুরে মো. আলা উদ্দিন।

সিলেট বিভাগে তিনটি
সিলেট জেলার গোলাপগঞ্জ পৌরসভায় মোহাম্মদ রুহেল আহমদ, জকিগঞ্জ পৌরসভায় মো. খলিল উদ্দিন ও মৌলভীবাজার পৌরসভায় মো. ফজলুর রহমান।

Manual4 Ad Code

চট্টগ্রাম বিভাগে আটটি
কুমিল্লার লাকসাম পৌরসভায় মো. আবুল খায়ের, বরুড়ায় মো. বক্তার হোসেন, চৌদ্দগ্রামে মো. মীর হোসেন মীরু, চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় আ. স. ম. মাহবুব-উল আলম, ফেনী পৌরসভায় মো. নজরুল ইসলাম স্বপন, নোয়াখালীর বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভায় আক্তার হোসেন, নোয়াখালীর হাতিয়ায় কে, এম ওবায়েদ উল্যাহ, লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় মো. আবুল খায়ের পাটওয়ারী।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code