চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা, বাস থেকে লাফ তরুণীর
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এসময় নিজেকে রক্ষা করতে চলন্ত বাস থেকে লাফ দেন ওই শিক্ষার্থী (২০)। এতে গুরুতর আহত হয়েছেন তিনি।
শনিবার রাতে ওই তরুণীকে ওসমানী হাসপাতালে হাসপাতালে নিয়ে আসেন তার বোন জামাই। তিনি বলেন, দুপুরে লামাকাজি থেকে আমি তাকে বাসে তুলে দিয়েছিলাম। সন্ধ্যায় দিরাই বাসস্ট্যান্ডে পৌঁছার আগে বাস ফাঁকা হয়ে যায়। এসময় চালক ও হেলপার তাকে ধর্ষণের চেষ্টা চালায়। জীবন বঁচাতে সে বাসের জানালা দিয়ে লাফ দেয়। এরপর বাসটি আরও গতি বাড়িয়ে বাসস্ট্যান্ডে চলে যায়।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয় দুজন আমার শ্যালিকাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখানের চিকিৎসকদের পরামর্শে আমরা ওসমানীতে নিয়ে আসি।
তরুণীর বোন জামাই বলেন, বাসস্ট্যান্ড থেকে পুলিশ বাসটি আটক করেছে। তবে এখনও চালক ও হেলপারকে ধরতে পারেনি। যদিও আমরা বাস মালিকদের সহায়তায় চালক ও হেলপারকে চিহ্নিত করে তাদের ছবিও পুলিশকে দিয়েছি।
ঘটনার খবর পেয়ে মধ্যরাতে ওসমানী হাসপাতালে আসেন সিলেট বাস মালিক সমিতির যুগ্ন সম্পাদক আব্দুল মুকিত মুকুল। তিনি বলেন, এটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। সিলেট বিভাগে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। এটি পুরো পরিবহন জগতের জন্য লজ্জ্বাজনক।
তিনি বলেন, এমনিতেই মানুষজন আমাদের সম্পর্কে বাজে ধারণা পোষণ করে। এখন এরকম ঘটনার পর মানুষ আমাদের আরও খারাপ ভাববে। তাই আমরা চাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা তাদের ধরতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবো। ওই তরুণীর পরিবারের পাশেও আমরা থাকবো।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ওই তরুণী মাথায় ও হাতে আঘাত পেয়েছেন। মাথার আঘাত গুরুতর মনে হচ্ছে। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
জানা যায়, শনিবার বিকেলে দিরাই উপজেলার মদনপুর সড়কের সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে। সিলেট থেকে সুনামগঞ্জের দিরাইয়ে চলাচলকারী ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের একটি চলন্ত বাসে (সিলেট-জ-১১-০৭২৩) কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ওই গাড়ির চালক ও হেলপার।
এ ঘটনার পর রাতে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দিরাইয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মেয়েটির বাবা বলেন, ‘সিলেটের লামাকাজীতে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল সে। শনিবার সন্ধ্যায় মেয়ে জামাই ওকে দিরাইয়ের একটি বাসে তুলে দেয়। সুজানগর এলাকায় তাকে ধর্ষণের চেষ্টা চালায় চালক ও তার সহযোগী। আমার মেয়ে বাঁচার জন্য গাড়ি থেকে লাফ দিলে হাতে ও মাথায় আঘাত পায়।’
দিরাই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিদ্যুৎ দাস বলেন, মেয়েটির মাথায় ও হাতে জখম ছিল। তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ জনকে আসামী করে দিরাই থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, দিরাই বাসস্ট্যান্ডে গাড়ি রেখে চালক হেলপার পালিয়ে গেছে। গাড়িটি আটক করা হয়েছে।
Related News
৫০০ টাকার জন্য বিষ খাইয়ে খুন, অভিযুক্ত গ্রেপ্তার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পাঁচশ টাকার পাওনা নিয়ে বিরোধের জেরে জয়Read More
শান্তিগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবনের অনানুষ্ঠানিক উদ্বোধন
Manual4 Ad Code সুনামগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব ভবনেরRead More



Comments are Closed