Main Menu

ডোমারে ঝালমুড়ির প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ

মো: রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ঝালমুড়ি খাওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ১ম শ্রেণির ছাত্রীকে (৭) বাড়ীর পার্শে বাশঁঝাড়ে নিয়ে ধর্ষণ করেছে চা বিক্রেতা মারুফ ইসলাম (১৭) নামে এক লম্পট।

ডোমার থানায় মামলা সূত্রে জানা যায় গত ২৪ ডিসেম্বর বৃহষ্পতিবার দুপুরে ডোমার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের পশ্চিম বোড়াগাড়ী কলেজপাড়া এলাকার মুকুল ইসলামের ছেলে মারুফ ইসলাম প্রতিবেশী হিন্দু পরিবারের ১ম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীকে ঝালমুড়ি খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ীর পার্শে বাশঁঝাড়ে নিয়ে ধর্ষণ করে। ছাত্রীটি বাড়ীতে অস্বাভাবিক চলাফেরা করলে তার মায়ের দৃষ্টিগোচর হলে জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার বিবরণ দেয়। ছাত্রীটির মা ২৫ ডিসেম্বর শুক্রবার বাদী হয়ে ডোমার থানায় মারুফকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Share





Related News

Comments are Closed