প্রবাসীদের করোনা সনদ মিলবে ২১টি ল্যাবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশগামী বাংলাদেশি বা বিদেশি যাত্রীদের করোনামুক্ত সনদ দেওয়ার জন্য ঢাকা ও ঢাকার বাইরে আরও ২১টি ল্যাবকে করোনা টেস্টের অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, করোনামুক্ত সনদ দেওয়ার জন্য সারা দেশে ১৯টি হাসপাতাল বা প্রতিষ্ঠান নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
নির্ধারিত হাসপাতালগুলো হলো- ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ), ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিব অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম), নারায়ণগঞ্জ তিনশ’ শয্যা হাসপাতাল, বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফ্যাকশাস ডিজিস, কক্সবাজার মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ।
আর বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি সংস্থায় কর্মরত বিদেশি নাগরিকদের কোভিড-১৯ মুক্ত সনদ দেবে আন্তর্জাতিক উদরাময় কেন্দ্র (আইসিডিডিআরবি)।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed