গুগল ম্যাপে নিজের ঠিকানা যুক্ত করবেন যেভাবে
প্রযুক্তি ডেস্ক: প্রযুক্তির এই বিশ্ব এখন হাতের মুঠোয়। এক ক্লিকেই মিলছে সব। কোনো ঠিকানা পেতে বা কিছু দেখতে চাইলে এক নিমিষেই সম্ভব। এই সবকিছুই সম্ভব হচ্ছে গুগলের কারণে। গুগল আপনাকে দিতে পারে যে কোনো তথ্য।
প্রযুক্তির উন্নয়নের ব্যাপকতার কারণে জীবনমান এতটাই সহজ হয়েছে, অপরিচিত কোনো গন্তব্যে যেতে চাইলে গুগল ম্যাপের সাহায্যে আগে থেকেই দেখে নেওয়া যায় দূরত্ব, সময় ও রুট।
আপনার সার্চ করা স্থানটির ঠিকানা কেউ যুক্ত করে দিয়েছে গুগল ম্যাপে, যার ফলে খুব সহজেই আপনি সেটি খুঁজে পান।
তবে অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানের ঠিকানা গুগল ম্যাপে যুক্ত থাকে না। সে ক্ষেত্রে যে কেউ চাইলে যে কোনো অফিস ও দোকান ম্যাপে যুক্ত করতে পারে।
যেভাবে লোকেশন যুক্ত করবেন
#প্রথমে স্মার্টফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে। তবে অবশ্যই স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকতে হবে।
#গুগল ম্যাপ অ্যাপটি চালু করার পর কন্ট্রিবিউশন অপশন থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। এবার উপরের Add Place-এ ক্লিক করতে হবে।
#এরপর ওপরের নামের ঘরে অফিস কিংবা প্রতিষ্ঠান যে স্থানটি যুক্ত করতে চান, সে নামটি দিতে হবে। এবার নিচের ক্যাটাগরি থেকে সিলেক্ট করুন। যেমন- দোকান যুক্ত করতে store অপশন বেছে নিন।
#এরপর লোকেশনের ছবি, মোবাইল নম্বর, বন্ধ ও খোলার সময় (অফিস, দোকান ও স্কুল হলে) যুক্ত করার জন্য নিচে ক্লিক করুন।
#প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সেভ-এ ক্লিক করলেই কাজ শেষ।
#লোকেশনটি ম্যাপে যুক্ত করার জন্য ওপরের সেন্ড আইকনে ক্লিক করতে হবে। এরপর একটি মেইলে জানিয়ে দেওয়া হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাড্রেসটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে। যদিও অ্যাড্রেসটি যুক্ত হতে ২৪ ঘণ্টা সময় লাগবে না।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed