পরীক্ষার আগে ইবি’র আবাসিক হল খোলার দাবি
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধিধ : আবাসিক হল খুলে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আসন্ন স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রসংগঠন শাখা ছাত্র ইউনিয়ন ও শাখা ছাত্র মৈত্রী।
শুক্রবার সংগঠন দুইটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে। এছাড়া গত ২২ ডিসেম্বর একাডেমিক কাউন্সিলের সভার পর থেকে সামাজিক যোগযোগ মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরাও এ দাবি জানিয়ে আসছে।
জানা গেছে, ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি নুরুন্নবী সবুজ ও সাধারণ সম্পাদক জি. কে. সাদিক স্বাক্ষরিত সংবাদ বিবৃতিতে বলা হয়, ‘আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তটি অযৌক্তিক ও অবিবেচনা প্রসূত। বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ আবার পার্শ্ববর্তী এলাকায় আবাসন সুবিধা পর্যাপ্ত নেই। ফলে আবাসন নিয়ে চরম ভোগান্তির শিকার হবে শিক্ষার্থীরা। এছাড়াও মেসে একই রুমে একাধিক শিক্ষার্থী থাকলে সেখানেও করোনা সংক্রমিত হওয়ার শঙ্কা আরও বেশি। তাই আবাসন সুবিধা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা গ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করি।’
ছাত্র মৈত্রী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আবাসিক সুবিধা ছাড়া পরীক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে এসে পরীক্ষা দিবে। এতে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার বাড়বে। শিক্ষার্থীদের সুবিধার্থে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দিয়ে পরীক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমবে।’
এদিকে সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্যের ঝুঁকির কথা বিবেচনা করে শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকরা। ফেসবুকে পোস্টের মাধ্যমে হল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কমীরাও।
এবিষয়ে ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘শিক্ষার্থীদের দাবির সাথে আমরাও একমত। কিন্তু অভিভাবকত্বের জায়গা থেকে আমাদের বিষয়টি ভাবতে হচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের দিকে আমরা লক্ষ্য রাখছি। এছাড়া বিষয়টি নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলব।’
উল্লেখ্য, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১১৯তম একাডেমিক কাউন্সিল সভায় আবাসিক হল বন্ধ রেখে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর থেকেই হল খুলে দিয়ে পরীক্ষা নেওয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করছে শিক্ষার্থীরা।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed