সিলেটে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কমেছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২জন। এ মধ্যে সিলেট জেলায় ১০ ও মৌলভীবাজার জেলায় ২ জন।
এনিয়ে শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৩৯০ জন। এ মধ্যে সিলেট জেলায় ৯০৬২ জন, সুনামগঞ্জে ২৫০৬ জন, হবিগঞ্জে ১৯৪৯ জন ও মৌলভীবাজার জেলায় ১৮৭৩ জন।
এদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৯ ও সুনামগঞ্জে ৪জন।
এই ৪৩ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৪ হাজার ৩৪১ জন। এর মধ্যে সিলেটে ৮৫৬২ জন, সুনামগঞ্জে ২৪৫৫ জন, হবিগঞ্জে ১৫৯৩ জন ও মৌলভীবাজারে ১৭৩১ জন।
এসময়ে বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন মাত্র ৬ জন রোগী। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। আর আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ৪২ জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৪০ ও হবিগঞ্জে ২ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ পর্যন্ত বিভাগে মোট মৃত্যু হয়েছে ২৬২ জনের। এর মধ্যে সিলেট জেলায় ১৯৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারে ২২ জন।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed