সিলেটে আগুনে পুড়ে ছাই স’মিল ও ওয়ার্কসপ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সুবিদবাজারে অগ্নিকাণ্ডে থ্রি স্টার স’মিল ও গ্রীলের ওয়ার্কশপ ভস্মীভূত হয়েছে। এ সময় অল্পের জন্যে রক্ষা পেয়েছে একটি বাড়িসহ কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স’মিলের মেশিনসহ বিপুল পরিমাণ কাঠ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
থ্রি স্টার স’মিলের মালিক আবদুল মুকিত রিপন জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে স’মিল বন্ধ করে বাসায় যাই। ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে স’মিলে পৌঁছে দাউ দাউ করে জ্বলতে দেখি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। স’মিলে প্রচুর কাঠ থাকায় মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘন্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
তিনি বলেন, স’মিলে আগুন লাগার ধরণ থেকে স্পষ্ট বুঝা যায় কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। আগুন স’মিলের বাইরের অংশ থেকে লাগানো হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অল্পের জন্যে রক্ষা পেয়েছে স’মিল সংলগ্ন একটি মেসবাড়ি ও কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোর। তবে পুরোপুরি ভস্মীভূত হয়েছে স’মিল সংলগ্ন একটি ওয়ার্কসপ।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দাবি ফায়ার সার্ভিসের তৎপরতায় ২০ লাখ টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed