সিলেটে আরও ৪৫ করোনা রোগী শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৪৬ জন। আর এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ৪৫ জন করোনা রোগীর মধ্যে সর্বাধিক সিলেট জেলায় ৩২ জন। আর বিভাগের হবিগঞ্জ জেলায় ৩ জন ও সুনামগঞ্জ জেলায় ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এ ২৪ ঘন্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৪৬ রোগীর সকলেই সিলেট জেলার বাসিন্দা। আর গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৩৭৮ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৫২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫০৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৪৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৩৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ২৯৮ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬২ জন।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed