করোনায় মারা গেলেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান
বৈশাখী নিউজ ডেস্ক: পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ হাসেম আর নেই ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান।
এভারকেয়ার হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
এর পরপরই এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আজ ২৪ ডিসেম্বর রাত ১টা ২০ মিনিটে আমার বাবা ৭৮ বছর বয়সে এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি তার বাবার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
প্রসঙ্গত, এম এ হাসেম করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed