ডোমারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
মো: রিমন চৌধুরী, নীলফামরী জেলা প্রতিনিধি: নীলফামারী ডোমারে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতে আবুল কাশেম (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আবুল কাশেম সোনারায় ইউনিয়নের টংবান্দা গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের আউট সিগন্যাল এলাকায়।
ডোমার রেল স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মাসুদ রানা উক্ত স্থানে কর্মরত পি ডবিøউ মিস্ত্রীর বরাত দিয়ে বলেন, দুপুর সাড়ে ১২টায় রেললাইন পার হওয়ার সময় চিলাহাটী হতে খুলনা গামী রকেট মেইল ট্রেনে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পেয়ে ছিটকে পরে কাসেম নামে এক বৃদ্ধ।
বৃদ্ধের ছেলে আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় আমার বাবার মরদেহ উদ্ধার করি।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed