তেঁতুলিয়া-কিশোরগঞ্জ রুটে বিআরটিসি বাস চালু
মো.সফিকুল আলম দোলন, রতিনিধি,পঞ্চগড়: ,পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ পর্যন্ত চালু হলো বহুল প্রত্যাশিত দুরপাল্লার বিআরটিসি বাস। দুরপাল্লার এ বাসটি চালু হওয়ায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো তেঁতুলিয়াবাসীর। এখন থেকে বিআরটিসি বাসে করে তেঁতুলিয়া থেকে ময়মনসিংহ হয়ে কিশোরগঞ্জ নিয়মিত যাতায়াত করতে পারবেন যাত্রীরা।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে স্বপ্ন গেস্ট হাউজ প্রাঙ্গনে উপজেলার নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিআরটিসির বাসের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, মডেল থানার আফিসার ইনর্চাজ আবু ছায়েম মিয়া, রংপুর বিভাগীয় বিআরটিসির সিবিএ’র সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, তিরনইহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও স্বপ্ন গেস্ট হাউজের কর্ণধার কাজী মকছেদুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মজাহারল হক প্রধান বলেন, বাংলাবান্ধা থেকে ময়মনসিংহের কিশোরগঞ্জ সরাসরি এ বাস চলাচল করবে। তেঁতুলিয়ার অনেক ছেলেমেয়ে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া করে। ময়মনসিংহের মানুষ এ এলাকায় বসবাস করেন। তাদেরসহ সবার সুবিধার্থে দীর্ঘদিনের প্রত্যাশিত বিআরটিসির বাসের উদ্বোধন করা হলো।
রংপুর বিভাগীয় বিআরটিসির সিবিএ’র সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, পঞ্চগড় ভায়া হয়ে ঠাকুরগাঁও, দশমাইল, সৈয়দপুর, রংপুর, বগুড়া, সিরাজগঞ্জ রোড, এলেঙ্গা, ঘাটাইল, মধুপুর, মুক্তাগাছা, ময়মনসিংহ, নান্দাইল হয়ে কিশোরগঞ্জ যাতায়াত করতে পারবেন যাত্রীরা। বহুল প্রত্যাশিত এ বিআরটিসির বাসটির অপেক্ষায় ছিলেন যাত্রীরা।
প্রতিদিন বিআরটিসির বাসটি বিকেল সাড়ে ৪টায় তেঁতুলিয়া হতে কিশোরগঞ্জের উদ্দেশে ছাড়বে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed