Main Menu

রাত ছিল দীর্ঘতম, দিন আজ সবচেয়ে ছোট

প্রযুক্তি ডেস্ক: আজ ২২ ডিসেম্বর। বছরের সবচেয়ে ছোট দিন। বছরের দীর্ঘতম রাত কাটিয়ে দেশবাসী এখন ক্ষুদ্রতম দিন পার করছেন।

আজ রাজধানী ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৭ মিনিটে।

বছরের এই ক্ষদ্রতম দিনটি অবশ্য উত্তর গোলার্ধের দেশগুলোতে ঘটছে। তবে বিপরীত অবস্থা দক্ষিণ গোলার্ধে। সেখানে অতিবাহিত হচ্ছে বছরের দীর্ঘতম দিন।

২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করায় এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে পড়ায় উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি ও পরদিন ২২ ডিসেম্বর ক্ষদ্রতম দিন হয়ে থাকে।

প্রতিবছর ২১ জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাতের দেখা মেলে। এসময় সূর্য কর্কটক্রান্তি বৃত্তে অবস্থান করে। ক্রান্তি বৃত্তে সূর্যের এই প্রান্তিক অবস্থান বিন্দুকে উত্তর অয়নায়ন বলা হয়।

২১ জুনের পর থেকে দিন ক্রমে ছোট হতে থাকে আর রাত বড় হতে থাকে। ২৩ সেপ্টেম্বর সূর্য আবার বিষুব বৃত্তের বিন্দুতে অবস্থান নেয়, যেখানে ক্রান্তি বৃত্ত ও বিষুব বৃত্ত পরস্পরকে ছেদ করেছে। একে জলবিষুব বিন্দু বলা হয়।

ওইদিন পুনরায় পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয়ে থাকে। আবার এরপর থেকেই উত্তর গোলার্ধে ক্রমশ রাত বড় হতে হতে সূর্য ক্রান্তি বৃত্তের দক্ষিণ অয়নায়ন বিন্দুতে পৌঁছে যায়।

 

Share





Related News

Comments are Closed