সিলেটে করোনায় আক্রান্ত আরো ৫৬ জন, সুস্থ ৫০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৫৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৫০ জন। আর এ সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ৫৬ জন করোনা রোগীর মধ্যে সর্বাধিক সিলেট জেলায় ৪৭ জন। আর বিভাগের হবিগঞ্জ জেলায় ২ জন ও মৌলভীবাজার জেলায় ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এ ২৪ ঘন্টায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৫০ জন রোগীর ৪৪ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ৫ জন সুনামগঞ্জে ও একজন হবিগঞ্জ জেলায় সুস্থ হয়ে উঠেছেন। আর গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
সোমবার (২১ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ২৭৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৯৬৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫০৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৪২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৩১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ১৭০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬১ জন।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed