দেশে করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৭০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৭০ জন নতুন রোগী। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৬৭ জন।
সোমবার (২১ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত আরও ১ হাজার ৪৭০ জন শনাক্ত হওয়ার মধ্যে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২ হাজার ১৮৩ জন হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৩১২ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে আরও ২ হাজার ১৬৭ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন হয়েছে।
Related News
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More
বাড়ল মহানগর ও দূরপাল্লার বাস ভাড়া
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মহানগর ও দূরপাল্লার বাসেরRead More



Comments are Closed