জাসাস নেতা লিটন খান গ্রেপ্তার, নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার যুগ্ম আহবায়ক লিটন খানকে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি শেষে ফেরার পথে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মামুন আহমেদ এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান।
সোমবার (২১ ডিসেম্বর) নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, মধ্যরাতের ভোটে নির্বাচিত এ সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতি মানুষের আকুণ্ঠ সমর্থন দেখে ভয়ে ভীত হয়ে সারাদেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নামে মিথ্যা অযুহাতে গায়েবী মামলা দায়ের করছেন এবং গ্রেফতার অব্যাহত রেখেছেন। যারই ফলশ্রুতিতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে জাসাস সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার যুগ্ম আহবায়ক লিটন খানকে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি শেষে ফেরার পথে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার করেছে- যা অত্যন্ত ন্যক্কারজনক ও অগণতান্ত্রিক।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস জনগণকে সাথে নিয়ে ক্ষমতাসীনদের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এর নেতৃত্বে চলমান আন্দোলনকে বেগবান করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবেই।
নেতৃবৃন্দ অবিলম্বে গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার এই নেতাসহ সকলের নামে দায়েরকৃত গায়েবী, মিথ্যা, ভিত্তিহীন মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed