Main Menu

সিলেটের দুই ল্যাবে ৪৯ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে নতুন করে আরও ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তন্মধ্যে ওসমানীর ল্যাবে ১৫ জন ও শাবির ল্যাবে ৩৪ জনের করোনা ধরা পড়ে।

রবিবার (২০ ডিসেম্বর) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পৃথক নমুনা পরীক্ষায় তাদের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, আক্রান্ত ১৫ জনের মধ্যে ১৪ জন সিলেটের এবং সুনামগঞ্জ জেলার ১ জন বাসিন্দা রয়েছেন।

এদিকে এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ মো. নাজমুল হাসান জানান, শাবির ল্যাবে আজ ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৮ জন, হবিগঞ্জের ২ জন এবং মৌলভীবাজার জেলার ৪ জন রয়েছেন বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed