সিসিকের প্রকৌশলী-ঠিকাদারসহ ৫ জনকে অব্যাহতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিটি করপোরেশনের নির্মাণাধীন খোলা ড্রেনে পড়ে কবি, ছড়াকার ও সাবেক শিক্ষক নেতা আব্দুল বাসিত মোহাম্মদ এর মৃত্যুর ঘটনায় নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারসহ মোট ৫ জনকে অব্যাহতি দিয়েছে সিসিক।
তদন্ত কমিটির সুপারিশক্রমে ওই ৫ জনকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী। তাদের ৩ দিনের মধ্যে কারণ দর্শানোরও নির্দেশ দেওয়া হয়।
অব্যাহতি প্রাপ্তরা হলেন- সিসিকের সংশ্লিষ্ট কাজের নির্বাহী প্রকৌশলী শামসুল হক, সহকারী প্রকৌশলী রজি উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী দেবপ্রদ দাস, একজন কার্যসহকারী ও ঠিকাদার অরবিন্দ পাল।
এর আগে কবি বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনার পর প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির অপর দুই সদস্য ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও পরিচ্ছন্ন শাখার কর্মকর্তা হানিফুর রহমান। এ কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিলো।
তদন্ত কমিটির দায়েরকৃত প্রতিবেদনের প্রেক্ষিতে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় আম্বরখানায় নির্মাণাধীন একটি ড্রেনে পড়ে পেটে রড ঢুকে গুরুতর অসুস্থ হন কবি ও ছড়াকার আব্দুল বাসিত মোহাম্মদ। এরপর ২ দিন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।
Related News
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলেRead More



Comments are Closed