সুনামগঞ্জে তিন পৌর নির্বাচনে ১৭০ প্রার্থীর মনোনয়ন জমা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামি ১৬ জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনে সুনামগঞ্জে তিনটি পৌরসভায় ১০ জন মেয়র ও ১৬০ জন কাউন্সিলর মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দিনব্যাপি সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ পৌরসভা, ছাতক পৌরসভা এবং জগন্নাথপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপজেলা নির্বাচনী অফিসে মনোনয়নপত্র জমা দেন।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিস জানায়, সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসে মেয়র পদে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র নাদের বখত. তাছাড়া বিএনপি মনোননীত প্রার্থী মুর্শেদ আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মনোনীত প্রার্থী মোহাম্মদ রহমত উল্লাহ মনোনয়ন পত্র জমা দেন। ওইদিনই সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর পদে ৫০ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
অন্যদিকে ছাতক পৌরসভায় মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী ও বিএনপি’র মনোনীত প্রার্থী রাশিদা বেগম। ছাতক পৌরসভায় কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচজনে জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূইয়া, বিএনপি মনোনীত প্রার্থী হারুনুজ্জামান হারুন, জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তারুজ্জামান আক্তার, স্বতন্ত্র প্রার্থী প্রবাসী আমজদ আলী শফিক ও স্বতন্ত্র প্রার্থী বিঞ্চু রায়। এ ছাড়াও জগন্নাথপুর পৌরসভায় কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নির্বাচনী সহকারি রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, আজকে (রোববার) মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। দ্বিতীয় দফায় নির্বাচনে সুনামগঞ্জ জেলার তিনটি পৌরসভার সুষ্ঠ ভাবে সকল প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন, কোনও প্রকার ঝামেলা হয়নি।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed