সিলেট জেলা সিএনজি মালিক সমিতির মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিএনজি অটোরিকশায় গ্রীল সংযোজনের সিদ্ধান্ত বাতিলসহ ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটো টেম্পু, টেক্সি, টেক্সিকার মালিক সমিতি।
২০ ডিসেম্বর রবিবার বেলা ১১টায় দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটো টেম্পু, টেক্সি, টেক্সিকার মালিক সমিতির সভাপতি শাহ মোঃ দিলওয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এর পরিচালনায় মানববন্ধন কর্মসূচী চলাকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ২০৯৭ এর সভাপতি খলিল খান, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ২০৯৭ এর কার্যকরি সভাপতি মতছির আলী, সেক্রেটারী সাদেক খান, সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর প্রচার সম্পাদক মোহাম্মদ আলী।
সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটো টেম্পু, টেক্সি, টেক্সিকার মালিক সমিতির পক্ষে বক্তব্য রাখেন ইকবাল আহমদ শাহাব, জালাল আহমদ, বুলবুল আহমদ, সাব্বির আহমদ,ইয়াহইয়া, বেলাল আহমদ, আনছার আলী, এহসানুল হক সানু, ইউসুফ আলী, জাকির খান, মোঃ সুনা মিয়াসহ মালিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সিএনজি অটোরিকশায় গ্রীল লাগানোর ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তা সিলেটের সিএনজি মালিক এবং শ্রমিকদের জন্য কোন অবস্থায় প্রযোজ্য নয়। এতে গরীবের এম্বুলেন্স নামে খ্যাত সিএনজি মালিক ও শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজধানী ব্যতিত দেশের অনেক স্থানে এখনও গ্রীল সংযোজন সম্ভব হয়নি। সিলেট একটি খাল, বিল, নদী-নালা এবং উচু নিচু মিশ্রণে তৈরী জনপদ। এ স্থানে গ্রীল লাগানো হলে দূর্ঘটনার পর প্রাণহানীর সংখ্যা বৃদ্ধি পাবে। তাই এখনও সিলেটে গ্রীল লাগানোর পরিবেশ হয়নি। এমতাবস্থায় সিএনজি মালিক ও শ্রমিকদের সার্বিক কল্যাণে গ্রীল সংযোজন বাতিলসহ ৬ দফা বাস্তবায়ন অতিব জরুরী।
বক্তারা বলেন, গ্রীল সংযোজনের দাবী বাতিল না করলে ২১ ও ২২ ডিসেম্বর সিএনজি মালিক ও শ্রমিকদের কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যে দাবী বাস্তবায়ন না হলে ২৩ ডিসেম্বর থেকে সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed