Main Menu

বুরহান উদ্দিন (রহ.) মাজারে প্রধানমন্ত্রীর পক্ষে গিলাফ প্রদান

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রথম মুসিলম হযরত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) মাজারে ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী মাজারে গিলাফ প্রদান করেছেন।

Manual3 Ad Code

২০ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় গিলাফ প্রদান শেষে মাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি একই সময়ে মহানগর আওয়ামীলীগের উদ্যোগেও প্রধানমন্ত্রীর পক্ষে গিলাফ প্রদান করা হয়।

Manual8 Ad Code

গিলাফ প্রদান ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, ৩৬০ আউলিয়া ভক্তকুল পরিষদের সভাপতি মকন মিয়া চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর শাহজাহান আহমদ, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, আতিকুর রহমান সোহেদ, প্রবাসী কমিউনিটি নেতা মাহবুব আহমদ, জহিরুল আলম মাছুম, শেখ আব্দুল করিম, নুরুল ইসলাম সোহেল, সাবেক ছাত্রনেতা রশিদুল ইসলাম রাশেদ, শাহ জুনেদ আহমদ, আব্দুর জব্বার পাপ্পু, মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, যুবলীগ নেতা বাবলু, সিরাজুল ইসলাম, ছাত্রনেতা শিব্বির আহমদ জাবের, মারুফ আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code