বিশ্বে করোনায় মৃত্যু ১৬ লাখ ৯১ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনা ভাইরাস। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৬৬ লাখ। এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ৯১ হাজার।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৬৬ লাখ ২০ হাজার ১৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৯১ হাজার ৭৭২ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ১৫১ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬৪৪ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী এ ভাইরাসটি। আর এই সময়ে নতুন করে ১৪ হাজার ৫৬৬ বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৮০ লাখ ৭৭ হাজার ৭৬৮ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ২৩ হাজার ৪০১ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৩১ হাজার ৬৫৯ জন এবং মারা গেছে এক লাখ ৪৫ হাজার ৬১৩ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭২ লাখ ১৩ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৮৬ হাজার ৩৫৬ জন।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৮ লাখ ১৯ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০ হাজার ৩৪৭ জন।
পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ৬০ হাজার ৫৫৫ জন। এর মধ্যে মারা গেছে ৬০ হাজার ৪১৮ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed