ডোমারে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু
মো: রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: “আয় আয় সোনামণি টিকা নিয়ে যা” এই শ্লোগান সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় ৫৭ হাজার ২শ ৮জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡রে একটি স্থ্ায়ী ক্যাম্পসহ ৩০টি ওয়ার্ডে ৯০টি ক্যাম্পে একযোগে টিকাদান শুরু করা হয়। ৯ মাস বয়স থেকে শুরু করে ১০ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম এ সব ক্যাম্পেইন পরিদর্শন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ১৯ ডিসেম্বর হতে ৩১ জানুয়ারী পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক ধারাবাহিক ভাবে ৭শ’ ২০টি কেন্দ্রে উক্ত ক্যাম্পেইন সরকারী ছুটির দিন বাদে প্রত্যহ চলবে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡রে একটি স্থায়ী ক্যাম্প করা হয়েছে। সেখানে ক্যাম্পেইন চলাকালীন সময়ে নিয়মিত ভাবে টিকা দেওয়া হবে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed