হাতিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৯
বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে বরযাত্রীর নৌকাডুবির ঘটনায় শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে নয়জন হয়েছে। শুক্রবার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা থেকে হাসানের (৭) লাশ আর চর গজারিয়া থেকে নিহারের (১) লাশ উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৫ ডিসেম্বর মঙ্গলবার হাতিয়ার চেয়ারম্যান ঘাটের কাছে মেঘনা নদীতে বরযাত্রীর নৌকা ডুবে গেলে স্থানীয়রা কনেসহ সাতজনের লাশ উদ্ধার করে। ওই দিন বিকালে রামগতির টাংকিরঘাট এলাকা থেকে জেলেরা নৌকাটি তুলে ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন। পরে চানন্দি ঘাটে আরও দুটি মরদেহ পাওয়া যায়। এরপর আটজন নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন ওসি আবুল খায়ের।
হাতিয়ার নলচিরা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক একরাম উল্লাহ জানান, নিখোঁজদের উদ্ধারে নৌপুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed